airconnectioninternational

Govt. Approved H.L-1427

পবিত্র হজ ২০২৭: আপনার
আধ্যাত্মিক সফরের বিশ্বস্ত সঙ্গী

অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে সাশ্রয়ী মূল্যে সেরা হজ ও উমরাহ প্যাকেজ।
প্যাকেজ শুরু মাত্র ৫,১৩,০০০/- টাকা থেকে।

সেরা হোটেল

হারামের একদম কাছে আবাসন

তিনবেলা খাবার

দেশি ও পুষ্টিকর খাবার সরবরাহ

অভিজ্ঞ গাইড

দক্ষ ও আলেম মুয়াল্লিম সেবা

এয়ার কানেকশন ইন্টারন্যাশনাল

হজ প্যাকেজ ২০২৭

(৩৮-৪২ দিনের প্যাকেজ)

১
ইকোনমি সাশ্রয়ী প্যাকেজ (শিফটিং)
খাবার: তিনবেলা
খরচ: ৫,১৩,০০০ ৳

মক্কার হোটেল

সর্বোচ্চ ১০০০-১২০০ মিটার

প্রতি রুমে ৫/৬ জন

অ্যাটাচড বাথরুম, ২২-২৫ দিন

মদীনার হোটেল

সর্বোচ্চ ১০০০-১২০০ মিটার

প্রতি রুমে ৫/৬ জন

অ্যাটাচড বাথরুম, ৮-৯ দিন

শিনশা/কাকিয়া হোটেল

সর্বোচ্চ ৩-৪ কি.মি

হজ পিরিয়ড ৫ দিন ছাড়া

অবস্থান ৪-৫ দিন

২
ইকোনমি সাধারণ প্যাকেজ (শিফটিং)
খাবার: তিনবেলা
খরচ: ৫,৮০,০০০ ৳

মক্কার হোটেল

সর্বোচ্চ ৮০০-৯০০ মিটার

প্রতি রুমে ৫/৬ জন

অ্যাটাচড বাথরুম, ২২-২৫ দিন

মদীনার হোটেল

সর্বোচ্চ ৮০০-৯০০ মিটার

প্রতি রুমে ৫/৬ জন

অ্যাটাচড বাথরুম, ৮-৯ দিন

শিনশা/কাকিয়া হোটেল

সর্বোচ্চ ৩-৪ কি.মি

হজ পিরিয়ড ৫ দিন ছাড়া

অবস্থান ৪-৫ দিন

৩
স্ট্যান্ডার্ড (বি প্যাকেজ) শিফটিং
খাবার: তিনবেলা
খরচ: ৬,৫০,০০০ ৳

মক্কার হোটেল

সর্বোচ্চ ৫০০-৬০০ মিটার

প্রতি রুমে ৪/৫ জন

অ্যাটাচড বাথরুম, ২২-২৫ দিন

মদীনার হোটেল

মারকাজিয়া

প্রতি রুমে ৪/৫ জন

অ্যাটাচড বাথরুম, ৮-৯ দিন

শিনশা/কাকিয়া হোটেল

শিনশা (জামারাতের কাছাকাছি)

সর্বোচ্চ ৩ কি.মি, ৪-৫ দিন অবস্থান

৪
স্ট্যান্ডার্ড (এ প্যাকেজ) শিফটিং
খাবার: তিনবেলা
খরচ: ৭,৫০,০০০ ৳

মক্কার হোটেল

সর্বোচ্চ ৩০০-৩৫০ মিটার

প্রতি রুমে ৪/৫ জন

অ্যাটাচড বাথরুম, ২২-২৫ দিন

মদীনার হোটেল

মারকাজিয়া

প্রতি রুমে ৪/৫ জন

অ্যাটাচড বাথরুম, ৮-৯ দিন

শিনশা/কাকিয়া হোটেল

শিনশা (জামারাতের কাছাকাছি)

সর্বোচ্চ ৩ কি.মি, ৪-৫ দিন অবস্থান

৫
প্রিমিয়াম (এ স্পেশাল প্যাকেজ)
খাবার: তিনবেলা
খরচ: ৮,৫০,০০০ ৳

মক্কার হোটেল

৫ স্টার মানের (সাফা/ক্লক টাওয়ার)

০ মিটার (হারামের সামনে)

প্রতি রুমে ৪ জন, অ্যাটাচড বাথরুম

মদীনার হোটেল

সর্বোচ্চ ৩০০ মিটার

প্রতি রুমে ৪ জন

অ্যাটাচড বাথরুম, ৮-৯ দিন

শিনশা/কাকিয়া হোটেল

শিনশা (জামারাতের কাছাকাছি)

সর্বোচ্চ ৩ কি.মি, ৪-৫ দিন অবস্থান

* আলোচনা সাপেক্ষে নন-শিফটিং ইকোনমি ও স্ট্যান্ডার্ড প্যাকেজের ব্যবস্থা আছে।

সকল প্যাকেজের জন্য প্রযোজ্য
১। মিনার তাবু ৫ নম্বর জোনে ৩ নম্বর সার্ভিস ক্যাটাগরি। কেউ তাবুর জোন এবং সার্ভিস ক্যাটাগরি পরিবর্তন করতে চাইলে প্রাথমিক নিবন্ধনের আগেই জানাতে হবে। জোন পরিবর্তন ও সার্ভিস ক্যাটাগরি পরিবর্তনের অতিরিক্ত খরচ হজ্জযাত্রী বহন করবেন।
২। মক্কা-মদীনার যিয়ারাহ প্যাকেজে অন্তর্ভুক্ত। তায়েফ, বদর, আরব সাগর ও জেদ্দার যিয়ারাহ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়।
৩। হজ্জে ক্বিরান ও হজ্জে তামাভ্তুকারীগণ কুরবানীর জন্য ৭২০ রিয়াল হজ্জযাত্রীগণ পৃথকভাবে পরিশোধ করবেন। হজ্জে ইভরাদকারীগণের জন্য কুরবানী ইচ্ছাধীন। সাধারণ বা সাশ্রয়ী প্যাকেজে কুরবানীর খরচ অন্তর্ভুক্ত।
৪। সার্বক্ষণিক দক্ষ, অভিজ্ঞ ও আলেম গাইড থাকবেন।
৫। সরকারি ও এজেন্সীর হজ প্রশিক্ষণে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। কে কোথায় হজ প্রশিক্ষণ দিতে আগ্রহী তা প্রাথমিক নিবন্ধনের সময় এজেন্সীকে অবহিত করতে হবে। নতুবা সরকার কর্তৃক নির্ধারিত ভেন্যুতে প্রশিক্ষণ নিতে হবে।
৬। শর্ট প্যাকেজের জন্য অতিরিক্ত ৪০,০০০-৪৫,০০০/- টাকা বা ওয়ান ওয়ে রিটার্ন টিকেট খরচ যা হয় তা পৃথকভাবে পরিশোধ করতে হবে।
৭। দূরের বাড়িতে অবস্থানকালীন হারাম শরীফে ফরয তাওয়াফ, বিদায়ী তাওয়াফের জন্য বাস দেয়া হবে।
৮। স্বাস্থ্য পরীক্ষা বা চেক-আপ, ম্যানেনজাইটিস টীকা ইত্যাদি হজ্জযাত্রীগণ সরকার নির্ধারিত ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতাল হতে নিজ খরচে নিজ দায়িত্বে করবেন। এজেন্সী প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
৯। ফ্লাইট সিডিউলের কারণে মক্কা-মদীনায় অবস্থানকাল কমবেশি হতে পারে।
১০। আবাসিক সীট বণ্টন এজেন্সী কর্তৃক দায়িত্বশীলগণ করবেন। যাকে যার সাথে দেয়া হবে তাকে সেভাবে থাকতে হবে।
১১। প্যাকেজে উল্লেখ নেই এমন কোন বিষয় উদ্ভব হলে আলোচনা সাপেক্ষে বিধি মোতাবেক সমাধান করা হবে।
১২। *চিহ্নিত বিষয়গুলো ও প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে-বুঝতে আগ্রহীগণকে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
এজেন্সীতে টাকা জমা দেয়ার নিয়ম

সৌদি সরকারের বাধ্যবাধকতার দরুণ ২০২৭ সনের জানুয়ারী মাসে হজ্জযাত্রীদের ভিসা করতে হবে। সে জন্য ডিসেম্বর ২০২৬ এর মধ্যেই বাড়ীভাড়াসহ সকল কাজ শেষ করতে হবে। বাংলাদেশ সরকার ঘোষিত ২০২৭ সনের হজ্জযাত্রীদের পবিত্র হজ্জের টাকা জমা দেয়ার সময়সূচী নিম্নরূপ:

১। প্রাক নিবন্ধনের জন্য = ৩০,০০০/- NID বা পাসপোর্টের ফটোকপি, এক কপি রঙিন ছবি, মোবাইল নম্বর।
২। প্রাথমিক নিবন্ধনের জন্য = ৩,৫০,০০০/- ২৪ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে জমা দিতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মেয়াদ আছে এমন পাসপোর্টের মূল কপি বা স্পষ্ট স্ক্যান কপি।
৩। চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দেয়ার শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৭ ইং। ভবিষ্যতে সরকারী সার্কুলারে সময় বৃদ্ধি করা হলে তা সকলকে অবহিত করা হবে। বাংলাদেশ সরকার বা সৌদি সরকার কোন খরচ কমালে হজ্জযাত্রীদের তা ফেরত দেয়া হবে। আর কোন খরচ বৃদ্ধি করা হলে তা হজ্জযাত্রীগণ পরিশোধ করবেন।
প্রবাসী হজ্জযাত্রীগণ প্রবাসের প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে
সর্বপ্রকার লেন-দেন এজেন্সীর অনলাইন ব্যাংক একাউন্টে সরাসরি অথবা ক্রস চেকের মাধ্যমে অথবা মালিকের স্বাক্ষরিত পাকা রশিদের মাধ্যমে এজেন্সীতে জমা দিতে হবে। টাকা জমা দেয়ার ব্যাংক-স্লিপ এবং মালিকের স্বাক্ষরিত পাকা রশিদ অবশ্যই সংরক্ষণ করতে হবে। হিসাবে কোন সমস্যা হলে ব্যাংক স্লিপ এবং পাকা রশিদ প্রদর্শনের মাধ্যমে হিসাব চূড়ান্ত করা হবে। এজেন্সীর ব্যাংক একাউন্ট বা পাকা রশিদ ব্যতীত কারো হাতে নগদ টাকার লেন-দেন করলে তার কোন দায়-দায়িত্ব এজেন্সী বহন করবে না। টাকা বকেয়ার কারণে কারো নিবন্ধন বাতিল হলে, ভিসা না হলে বা টিকেট কেনসেল হলে বা গ্রুপ হতে বিচ্ছিন্ন হয়ে গেলে বা ফাইনাল নিবন্ধন না করা গেলে সে জন্য কোনক্রমেই এজেন্সীকে দায়ী করা যাবে না। প্রাথমিক নিবন্ধনের সময় আপনি তিন প্রকারের হজ্জের কোনটি করতে চান তা এজেন্সীকে জানাবেন। এ বিষয়ে প্রয়োজনে আমাদের সহায়তা নিবেন। হজ্জের পুরো কাজটি সৌদি সরকারের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় হয়ে থাকে। সে জন্য সৌদি সরকারের আইনের বাইরে কিছু করার সুযোগ থাকে না। হজ্জের এতো আগে টাকা জমা দেয়ার নিয়ম আগে ছিল না। বর্তমানে সৌদি সরকারের আইনি বাধ্য-বাধকতার কারণে সে মোতাবেক আমাদের প্রস্তুতি নিতে হবে। অতএব, যাদের উপর হজ্জ ফরয হয়েছে তারা সেভাবে সার্বিক প্রস্তুতি নিবেন। মহান আল্লাহ অবশ্যই সাহায্য করবেন এবং বরকত দিবেন।
Holy Makkah
الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ ۚ فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ ۗ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ (١٩٧)
“হজ্জের মাসগুলো নির্ধারিত। অতএব, যে ব্যক্তি এসব মাসে হজ্জ করার সংকল্প করে, সে যেন হজ্জের সময় কোনো অশ্লীল কথা, পাপাচার ও ঝগড়া-বিবাদ না করে। আর তোমরা যে কোনো ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। আর তোমরা পাথেয় গ্রহণ করো; নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। হে বুদ্ধিমানগণ! তোমরা আমাকে ভয় করো।”
সূরাহ আল-বাক্বারাহ: ১৯৭
এজেন্সীর অনলাইন ব্যাংক একাউন্ট

(বাংলাদেশের যে কোন শাখা থেকে সরাসরি টাকা জমা দিতে পারবেন)

AIR CONNECTION INTERNATIONAL

A/C- 2050 7270 100 0184 16

ISLAMI BANK BANGLADESH PLC

DHANMONDI 5 SUB BRANCH

ROUTING NO- 1252 63522

AIR CONNECTION INTERNATIONAL

A/C- 4050 131 000 000 40

SHAHJALAL ISLAMI BANK PLC

ELEPHANT ROAD BRANCH

ROUTING NO- 1902 61333

টাকা জমার বিষয়ে বিশেষভাবে লক্ষণীয়

অনলাইনে টাকা জমা দিলে এজেন্সীর মোবাইল নম্বরে হজ্জযাত্রীর নাম ব্যাংক, শাখাও টাকার পরিমাণ লিখে মেসেজ অথবা জমা স্লিপের ছবি ওয়াটসঅ্যাপ এ দিতে হবে। ব্যাংকে টাকা জমা দেয়ার সময় অবশ্যই যেন হাজীর নাম ব্যাংক কর্তৃপক্ষ উল্লেখ করে টাকা পোস্টিং দেয় সেটি ব্যাংকের অফিসারদের জোর দিয়ে অনুরোধ করবেন। নতুবা জমাকৃত টাকাগুলো সনাক্ত করতে অনেক অসুবিধা হয়। ব্যাংক কর্তৃপক্ষ টাকা পোস্টিং দেয়ার সময় জমাকারীর নাম লিখতে আইনত বাধ্য। অনেক সময় দেখা যায়- নামতো লেখেই না বরং শাখার নাম পর্যন্ত লেখে না। ব্যাংকে টাকা জমা দেয়ার সময় সম্মানিত হাজী সাহেবগণ বিষয়টি নিশ্চিত করবেন।

পবিত্র হজ্জের সফরে আপনার বিশ্বস্ত বন্ধু এয়ার কানেকশন ইন্টারন্যাশনাল। এখানে কোন মধ্যস্বত্বভোগী, দালাল নেই। ইনশাআল্লাহ দেশের সেরা সেবার নিশ্চয়তায় আসন্ন হজ্জের মূলকাজে সার্বক্ষণিক আপনাদের খেদমতে সদা সচেষ্ট।

Shopping Cart